মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা উপ কমিটি আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন খন্দকার রাজিবুল হক

Admin ১৫ May ২০২৬ · Friday · ০৪:০৪ অপরাহ্ণ
ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা উপ কমিটি আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন খন্দকার রাজিবুল হক
ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা উপ কমিটি আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন খন্দকার রাজিবুল হক

বিশেষ প্রতিনিধি: কাউছার উদ্দিন হৃদয়। 
ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খন্দকার মোঃ রাজিবুল হক। তাঁর এ মনোনয়নে সংশ্লিষ্ট মহল, ক্রীড়াপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ এবং দলগতভাবে কাজ করার দক্ষতার কারণে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, খন্দকার মোঃ রাজিবুল হকের অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে। পাশাপাশি তরুণদের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে তারা মনে করেন।
নতুন দায়িত্ব পেয়ে খন্দকার মোঃ রাজিবুল হক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো। সবার সহযোগিতায় একটি সুন্দর, প্রতিযোগিতামূলক ও সফল আয়োজন উপহার দিতে চাই।”
এদিকে, তাঁর এ মনোনয়নে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংগঠনিক ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ