শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সরকার যেন-তেন করে চলবে, মানুষের ওপর জুলুমবাজি করবে—এটা হতে দেব না”

Admin ১৫ May ২০২৬ · Friday · ০১:৫৬ অপরাহ্ণ
সরকার যেন-তেন করে চলবে, মানুষের ওপর জুলুমবাজি করবে—এটা হতে দেব না”

মোঃ ইসমাইল হোসেন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, “সরকার যেন-তেন করে চলবে, মানুষের ওপর জুলুমবাজি করবে—এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ।” তিনি অভিযোগ করেন, মানুষের অধিকার ও প্রয়োজন পূরণ না করে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সরকারি কার্যালয়কে দলীয় কার্যালয়ে পরিণত করছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে তারাব পৌর অডিটোরিয়াম-এ রূপগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ গড়া, যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলো দলীয় কার্যালয়ে পরিণত হবে না; বরং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। কিন্তু আজ আমরা দেখছি জেলা পরিষদ, সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জনগণের প্রতিনিধি না দিয়ে দলীয় প্রতিনিধিদের বসানো হচ্ছে।”
মাওলানা আব্দুল জব্বার বলেন, জনগণের প্রত্যাশাকে পেছনে ফেলে দলীয় নেতাকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করা হচ্ছে। তিনি বলেন, “দেশ ভালো চলুক, সেটাই জামায়াতে ইসলামী চায়। তবে এমন কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, যেখানে জনরোষ ও জনগণের প্রতিরোধ গড়ে ওঠে—সেটি বিএনপি ও সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।”
সম্মেলনে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম সিরাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসরাফিল হোসাইন।
এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, রূপগঞ্জ উপজেলা পশ্চিম আমীর ফারুক আহমেদ এবং উপজেলা উত্তর আমীর আব্দুল মজিদ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ