শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

চৌগাছায় ২১১ বোতলসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ

Admin ১৫ May ২০২৬ · Friday · ১২:৫৬ অপরাহ্ণ
চৌগাছায় ২১১ বোতলসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ
র‍্যাব-৬-এর যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, উদ্ধারকৃত ফেনসিডিল ও প্রাইভেটকারটি উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম মেনে জব্দ করা হয়েছে।
ফেনসিডিলের ‘হোম ডেলিভারি’ থামাল র‍্যাব

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে প্রাইভেটকারের ডলায় করে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছিল দুই মাদক কারবারি। কিন্তু শেষ রক্ষা হলো না। র‍্যাবের পাতা বিশেষ ফাঁদে তল্লাশি চৌকিতেই ধরা পড়ল ২১১ বোতল ফেনসিডিলের চালান। জব্দ করা হলো মাদক বহনে ব্যবহৃত সাদা প্রাইভেটকারটিও।১৫ মে (২০২৬) ভোর ৫টার দিকে যশোরের চৌগাছা থানাধীন মৃধাপাড়া মহিলা কলেজ গেটের সামনে এই সফল অভিযানটি চালায় র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প)।

র‍্যাব জানায়, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান প্রাইভেটকারে করে পাচার হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতেই চৌগাছার মৃধাপাড়া এলাকায় চেকপোস্ট বসায় র‍্যাবের আভিযানিক দল। ভোর ৫টা ১০ মিনিটের দিকে মহেশপুরের দিক থেকে আসা সন্দেহভাজন একটি সাদা প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়।গাড়িটি থামানোর পর তল্লাশি শুরু করলে পেছনের ডালার ভেতর থেকে সাদা প্লাস্টিকের বস্তাভর্তি ২১১ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল (Wincerex) উদ্ধার করা হয়।

মাদক পাচারের অভিযোগে র‍্যাব ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন: শ্রী চিরঞ্জিৎ (২৮): ঝিকরগাছা থানার কাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে। মোঃ বাবলুর রহমান (৪৪): একই থানার মোহাম্মাদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

র‍্যাব-৬-এর যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, উদ্ধারকৃত ফেনসিডিল ও প্রাইভেটকারটি উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম মেনে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে মালামালসহ তাদেরকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন কঠোর ও নিয়মিত অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ