শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বালিয়াডাঙ্গী উপজেলায় ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, ও স্বর্ণাকংকার লুট

Admin ১৫ May ২০২৬ · Friday · ১২:৪৫ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গী উপজেলায় ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, ও স্বর্ণাকংকার লুট

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাঁড়ি পকোর এলাকায় ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারের হার্ডওয়ার ব্যাবসায়ী মরহুম মশিউর রহমান এর ছেলে একরামুল হক এর  বসত ঘরের তালা ভেঙ্গে  বৃহস্পতিবার রাতে  চুরির ঘটনা ঘটেছে। নগদ ৪০ হাজার টাকা  ও পিঁয়াজ এর বিজ ও  স্বর্ণালঙ্কার সহ চুরি করে নিয়ে যায় চোরের দল।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া তৎকালীন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয় ।  সরেজমিনে গিয়ে জানা গেছে, একরামুল হক এর  স্ত্রী সুমি আক্তার একজন স্কুল শিক্ষাকা একরামুল হকের স্ত্রী সুমি আক্তার এক ছেলে মেয়ের লেখাপড়ার সুবিধার জন্য সন্তানকে নিয়ে জেলা শহর ঠাকুরগাঁও এ বসবাস করছে। একরামুল হকের স্ত্রী সুমি আক্তার শুক্রবার ইস্কুল ছুটি থাকায় রাত ৯ ঘটিকার দিকে নিজ গ্রামের বাড়িতে আসেন ।  বাড়ি ফাঁকা থাকায় বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পায় ঘরের কেচি গেট এর তালা কেটে ঘরের ভিতরে চোরেরা প্রবেশ করে আলমারি তালা ভেঙে সব কিছু নিয়ে চলে যায় চোরের দল। সুমি আক্তার এর স্বামী বাজারে দোকানে থাকায়  ঘরের সবকটি দরজা বন্ধ করে তালা ঝুলিয়ে চলে যায় লাহিড়ী বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে।

(১৪ মে বৃহস্পতিবার) রাত নয় ঘটিকার সময় একরামুল হকের স্ত্রী ঠাকুরগাঁও থেকে বাসায় সামনে এসে  দেখতে পায় তাদের ঘরের দরজা খোলা এবং তালা ভেঙ্গে ফেলেছে। তা দেখে চিৎকার দিলে বাড়ীর ও আসপাশের লোকজন চলে আসে।পরে ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় আলমিরা ও শোকেসের  তালা ভেঙে সবকিছু তছনছ করে ফেলে রেখেছে ও পিঁয়াজ এর বিজ নিয়ে চলে যায় ।

একরামুল হক ও তার পরিবারের লেকজন  বলেন,নগদ  টাকা, ও  স্বর্ণালঙ্কার ও তিন মন পিঁয়াজ এর বিজ সহ  প্রায় সাড়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল আহমেদ  বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ