শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য মনোনীত হলেন আতিয়ার পারভেজ

Admin ১৫ May ২০২৬ · Friday · ০৪:২১ পূর্বাহ্ণ
খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য মনোনীত হলেন আতিয়ার পারভেজ
খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য মনোনীত হলেন আতিয়ার পারভেজ

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও সাংবাদিক আতিয়ার পারভেজ খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

সম্প্রতি খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিধিমালা অনুযায়ী জেলা পর্যায়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কমিটি গঠন করা হয়। এতে সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয় সাংবাদিক আতিয়ার পারভেজকে।

দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে অর্জিত অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক সম্পৃক্ততার কারণে তিনি এ দায়িত্ব সফলভাবে পালন করবেন বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে। একই সঙ্গে জেলার সাংবাদিকদের কল্যাণ, অধিকার রক্ষা ও বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।

সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সহকর্মীরা আতিয়ার পারভেজকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ