মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ ধ্বংস করলো ভ্রাম্যমান আদালত

Admin ০৫ April ২০২৬ · Sunday · ১০:০৩ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ ধ্বংস করলো ভ্রাম্যমান আদালত
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ ধ্বংস করলো ভ্রাম্যমান আদালত

চয়ন বিশ্বাস,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলি যুক্ত ৬০ কেজি চিংড়ি মাছ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই চিংড়ি মাছ ধ্বংস করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন জানান, জেলা শহরের আনন্দ বাজারে জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ভ্রাম্যমান আদালতের উপস্হিতি টের পেয়ে মাছ বিক্রতারা পালিয়ে যায়। পরে বাজার থেকে ৬০ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা জেলিযুক্ত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল ও সদর থানা পুলিশ উপস্হিত ছিলো।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ