মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চট্টগ্রাম মডেল স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত: শিক্ষার মানোন্নয়নে মায়েদের সক্রিয় ভূমিকার আহ্বান

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০৯:৫৮ পূর্বাহ্ণ
চট্টগ্রাম মডেল স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত: শিক্ষার মানোন্নয়নে মায়েদের সক্রিয় ভূমিকার আহ্বান
চট্টগ্রাম মডেল স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত: শিক্ষার মানোন্নয়নে মায়েদের সক্রিয় ভূমিকার আহ্বান

মোঃ সৈয়দ মিয়া ( প্রতিনিধি চট্টগ্রাম ):

চট্টগ্রাম    মডেল স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এটি ছিল সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে বিশেষ  এক ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ “মা সমাবেশ”। সমাবেশটির মূল প্রতিপাদ্য ছিল— “শিক্ষার মানোন্নয়নে মায়েদের ভূমিকা”।
সমাবেশে উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বক্তারা বলেন, একটি শিশুর প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকে, বিশেষ করে মায়ের কাছ থেকেই। তাই সন্তানের পড়াশোনা, আচরণ, শৃঙ্খলা ও মানসিক বিকাশে মায়েদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষাব্যবস্থার পরিবর্তিত কারিকুলাম, পাঠ্যপুস্তক, প্রশ্নপদ্ধতি এবং মূল্যায়ন ব্যবস্থার সঙ্গে অভিভাবকদের পরিচিত হওয়া জরুরি বলেও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান। তিনি বলেন, “শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষক নয়, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, তাদের শারীরিক সুস্থতা বজায় রাখা এবং নিরাপদ পরিবেশে বড় করে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে হামের প্রাদুর্ভাব, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশা-মাছি নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার প্রতি যত্নবান হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সমাবেশটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইলিয়াছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমানা পারভীন,কণিকা দাস, মেহেদী হাসান ছোটন,সুপন দেবনাথ, মমিনুল হক, সানজিদা আক্তার, মমিনা বেগমসহ অন্যান্যরা। এছাড়া বিপুল সংখ্যক অভিভাবক, বিশেষ করে মায়েরা, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম। সমাপনী বক্তব্যে তিনি উপস্থিত সকল মায়েদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ