শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে মেঘনায় সড়কের ভাঙন পরিদর্শনে এমপি বীরমুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান

Admin ১৪ May ২০২৬ · Thursday · ০৩:৩৩ অপরাহ্ণ
অষ্টগ্রামে মেঘনায় সড়কের ভাঙন পরিদর্শনে এমপি বীরমুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান
অষ্টগ্রামে মেঘনার নদীর ভাঙনে সড়কের ভাঙন পরিদর্শনে এমপি বীরমুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান

বিজয় কর রতন, হাওর অঞ্চল প্রতিনিধি: কিশোরগঞ্জের -৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ - ব্রাহ্মণবাড়িয়া সংযোগ সড়কের ভাঙন ও মেঘনা নদী ভাঙ্গন কবলিত এলাকা অষ্টগ্ৰামের লাউড়া - নাজিরপুর সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দ্রুত নদী ভাঙ্গন রোধ করতে ও জন দুর্ভোগ লাঘবে আজ বৃহস্পতিবার থেকে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন এলাকায় জিউ ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। নদীর স্রোত ধারা স্বাভাবিক করার লক্ষ্যে কিছুদিনের মধ্যে বিআইডব্লিউটিও কাজ শুরু করবে। এ কাজটি সম্পন্ন হলে নদী ভাঙ্গন থেকে এলাকাবাসী দ্রুত রক্ষা পাবে । তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় হাওরের বদ্ধ খাল দ্রুত খনন করা হবে। বজ্রপাত থেকে হাওরের কৃষক ও জেলেদের রক্ষা করার জন্য হাওরে বজ্রপাত নিরোধক সেড নির্মাণ করা হবে। হাওর কে বৃক্ষ রোপনের আওতায় এনে হিজল,তমাল , খরজ গাছ রোপণ করা হবে। তিনি জাতীয় সংসদে ৩৪ টি উপজেলা নিয়ে হাওর মন্ত্রনালয় গঠনের প্রস্তাব সহ দাবি জানিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ এর সময় তিনি হাওরের বিষয়গুলো তুলে ধরেন। এ মন্ত্রনালয় গঠন করা হলে হাওরের সর্বোচ্চ কাজ হবে। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া নদী ও সড়ক ভাঙন পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন। তিনি অষ্টগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সিলভিয়া স্নিগ্ধা , উপজেলা বিএনপির সভাপতি সাঈদ হোসেন, সাধারণ সম্পাদক মুকুল মিয়া, সদর চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী এডভোকেট ওম্মে কুলসুম রেখা,  অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে বিএনপি কার্যালয়ে পৃথক ভাবে দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ