বালিজুরি ইউনিয়নের ২নং ওয়ার্ড বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শেখাব উদ্দিন
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।
তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নসহ ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্ৰীম আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। মালয়েশিয়া(প্রবাসী)
আসন্ন বালিজুরি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদে প্রার্থী তরুণ সমাজ সেবক মোঃ শেখাব উদ্দিন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহার আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা,সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের।
এই ঈদ হোক মানবিক সমাজ গঠনের এক অনন্য উপলক্ষ।
আসুন আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াই।
তিনি বলেন,ঈদ মানে কেবল উৎসব নয়,ঈদ মানে আত্মশুদ্ধি ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ।
পবিত্র ঈদুল আজহা আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে।
ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এই আত্মত্যাগের আদর্শ বাস্তবায়ন করলেই আমরা গড়তে পারি একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ।
তিনি আরও আশা ব্যক্ত করেন,ঈদের আনন্দ প্রিয় ২নং ওয়ার্ড বাসীর সবার জীবনে বয়ে আনুক সুখ,শান্তি ও সমৃদ্ধি।
পরিশেষে:তরুণ সমাজ সেবক মালয়েশিয়া (প্রবাসী)ও সম্ভাব্য ২নং ওয়ার্ড মেম্বার পদে প্রার্থী মোঃ শেখাব উদ্দিন বলেন,
বালিজুরি ইউনিয়নসহ প্রিয় ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আবারও জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক। সবাই ভালো এবং সুস্থ থাকুন এই প্রার্থনা করি।