শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক ১৩ May ২০২৬ · Wednesday · ০৩:৫৬ অপরাহ্ণ
ময়মনসিংহ ডিবি পুলিশের  অভিযানে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর নির্দেশনায়  ডিবির ওসি (উত্তর) মোঃ সাজ্জাদ রোমন এবং ওসি (দক্ষিণ) মুহাম্মদ মাহবুবুল হক এর নেতৃত্বে বিশেষ অভিযানে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকা হতে ১৩ মে ২০২৬ সন্ধ্যা ৭ টায় ৮ কেজি গাঁজাউদ্ধার করা হয়েছে। যার অনুমান মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

আলামতসহ মাদক ব্যবসায়ী  মাসুম মিয়া (২২) পিতা-খোরশেদ মিয়া,সাং-ইকরতলী (হাফটা বাড়ী),পাভেল মিয়া (২৩) পিতা-ইয়াকুব মিয়া, সাং-ইকরতলী, উভয় থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামী মাসুম মিয়ার বিরু‌দ্ধে পূ‌র্বের ২‌টি এবং ধৃত আসামী পাভেল মিয়ার বিরু‌দ্ধে পূ‌র্বের ১‌টি মাদক মামলা র‌য়ে‌ছে।

পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারী চক্র গঠন করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করিয়া আসতেছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ৮ কেজি কথিত গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ