শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ

অষ্টগ্রাম ভূমি অফিসের দালাল ও কর্মচারী পরিচয়দানকারী জাবেদের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ০২:৪৯ অপরাহ্ণ
অষ্টগ্রাম ভূমি অফিসের দালাল ও কর্মচারী পরিচয়দানকারী জাবেদের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

‎বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: 

‎কিশোরগঞ্জের অষ্টগ্রামে সদর ইউনিয়ন ভূমি অফিসের কথিত অবৈধ কর্মচারী জাবেদের বাড়িতে বিয়ের দাবিতে এক তরুণীর অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জমাদর পাড়া এলাকায় জাবেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাবেদের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন ভুক্তভোগী তরুণী। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি জাবেদ বিয়েতে টালবাহানা শুরু করলে ক্ষুব্ধ হয়ে তরুণী তার বাড়িতে এসে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

‎অনশনরত তরুণী অভিযোগ করে বলেন, 
‎জাবেদ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রাখে। এখন সে আমাকে অস্বীকার করছে। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।

‎অভিযুক্ত জাবেদ অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের জামাদার পাড়া এলাকার মোঃ খোকন মিয়ার ছেলে। অপরদিকে ভুক্তভোগী মেয়ে একই ইউনিয়নের কলাপাড়া এলাকার মোঃ ফরিদ মিয়ার মেয়ে আশা আক্তার। 

‎এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন জাবেদের বাড়িতে ভিড় করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।

‎জাবেদের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে জানান, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।

‎এ বিষয়ে জাবেদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

‎উল্লেখ্য, জাবেদ অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে কর্মরত থাকলেও তার নিয়োগ বৈধতা নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে।

‎এবিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, বিষয়টি পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টার পর বর্তমানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে তাদের বিয়ের জন্য চেষ্টা চলছে। 

‎অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মুকুল বলেন, তাদের বিয়ের প্রস্তুতি চলছে। কিছুক্ষনের মধ্যেই বিয়ে সম্পন্ন হবে।

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ