সোমবার, ০২ নভেম্বর ২০২৬
আইন-আদালত

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ০১:২৬ অপরাহ্ণ
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


‎
‎এসকে এম মহসিন রেজা 
‎উপজেলা প্রতিনিধি (খুলনা) 
‎
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (১৩ মে)বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার, ওসি অপারেশন জুলফিকার আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়। বক্তব্য রাখেন অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহিমা আক্তার শম্পা, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আলাউদ্দিন রাজা, প্রকাশ ঘোষ বিধান ও আসাদুল ইসলাম। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এসএম মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন,  বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মুহাম্মদ শফিয়ার রহমান, এডভোকেট রুহুল আমিন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, পীযুষ কান্তি মন্ডল, ইউনুস আলী মোড়ল, আবুল হাশেম, শেখ খোরশেদুজ্জামান, দিলীপ কুমার, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রভাষক আবু সাঈদ, শিক্ষক রাবেয়া সুলতানা, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আবুল হাশেম ও পূর্ণ চন্দ্র মন্ডল। 
সভায় নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয়, বিদ্যুতের পাওয়ার গ্রীড নির্মাণ, মিনি স্টেডিয়াম নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, বাস টার্মিনাল নির্মাণ, মাদকের ব্যবহার বন্ধে কমিটি গঠন, জুয়া, বাল্যবিবাহ, অবৈধ করাত কল বন্ধ, যানজট নিরসন, জলাতঙ্ক বিস্তার রোধ, কমিউনিটি পুলিশিং ইউনিটের কমিটি গঠন সহ কোরবানির পশুর হাটের নিরাপত্তা জোরদার করা সহ আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ