বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

শেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি উজ্জ্বল-সম্পাদক আসিফ

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ০৯:০৬ পূর্বাহ্ণ
শেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি উজ্জ্বল-সম্পাদক আসিফ

শেরপুর প্রতিনিধি: আড়াই বছর পর শেরপুর জেলা ছাত্রদলের আট সদস্যের অপূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে
নতুন দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার (১২ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলকে সভাপতি এবং খালিদুজ্জামান সিদ্দিকী আসিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালের ৩ ডিসেম্বর নিয়ামুল হাসান আনন্দকে সভাপতি ও নাঈম হাসান উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করে আট সদস্যবিশিষ্ট শেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

পরবর্তীতে নিয়ামুল হাসান আনন্দ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব পাওয়ায় জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

নবনিযুক্ত সভাপতি নাঈম হাসান উজ্জ্বল বলেন, দীর্ঘ দুই বছর পাঁচ মাস শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আলহামদুলিল্লাহ, নতুনভাবে সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। শেরপুর জেলা ছাত্রদলের অধীনস্থ সকল নেতাকর্মীর সার্বিক সহযোগিতা কামনা করছি। দুঃসময়ের ছাত্রদলের নেতাকর্মীদের পাশে আছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

 ঢাকা জেলা প্রতিনিধি :(নারয়ন সরকার সবুজ) আশুলিয়ায় কোরবানীর পশুর হাটে গরু বাঁধাকে...

২৭ May ২০২৬ · Wednesday · ০৪:০৩ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

 মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা মোঃ...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:৩৭ অপরাহ্ণ