খুলনা মহানগর, জেলা ও নড়াইল জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
মো: আল-মাহফুজ শাওন: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা মহানগর, খুলনা জেলা ও নড়াইল জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে দীর্ঘদিন ধরে সংগঠনে সক্রিয় ও ত্যাগী নেতাদের স্থান দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানিয়েছেন।
খুলনা মহানগর ছাত্রদল:
খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন —তাজিম বিশ্বাস — এবং সদস্য সচিব হয়েছেন —হাবিবুর রহমান খান বিপ্লব —।
খুলনা জেলা ছাত্রদল:
খুলনা জেলা ছাত্রদলের আহবায়ক নির্বাচিত হয়েছেন —ফিরোজ আহমেদ ——। সদস্য সচিব হয়েছেন —খান ইসমাইল হোসেন ——।
নড়াইল জেলা ছাত্রদল:
নড়াইল জেলা ছাত্রদলের আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন —খন্দকার মাহমুদুল হাসান সনি ——। সদস্য সচিব হয়েছেন —মামুন গাজী —।
নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিতে দেখা যায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।
এদিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।