শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম-দুর্নীতি

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ০৫:১৬ পূর্বাহ্ণ
ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে  কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম এলাকায় কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি। সরেজমিন ঘুরে দেখা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম এলাকায় কাবিটা প্রকল্পের আওতায় ৪ লক্ষ টাকা ব্যয়ে সিসি ঢালাই রাস্তার কাজ বাস্তবায়ন করা হচ্ছে ব্যাপক দূর্নীতির মাধ্যমে। গত ১২ মে মঙ্গলবার সকালে পূর্ব ধনিরাম এলাকায় কাবিটা প্রকল্পের সিসি ঢালাই রাস্তার কাজে ইটের ডাস্ট ও নিম্নমানের বালু ব্যবহার করে যেনতেন ভাবে সিসি ঢালাই কাজ বাস্তবায়ন চলছে। স্থানীয় এলাকাবাসী উক্ত দূর্নীতি প্রতিরোধে বাঁধা দিলে এলজিইডি’র দায়িত্বরত প্রতিনিধি সাময়িক ভাবে নানারকম কথা বললেও পরবর্তিতে দূর্নীতির মাধ্যমে কাজ বাস্তবায়ন অব্যাহত রাখা হয়। ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌল্লার সাথে মোবাইলে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। উক্ত সিসি ঢালাই রাস্তার কাজের প্রকল্প চেয়ারম্যান ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা হওয়ায় তিনি পরিষদের চেয়ারম্যানকে ম্যানেজ করে এহেন অপকর্ম করে যাচ্ছেন বলে এলাকাবাসীর দাবী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ