মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবুরের মতবিনিময়

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০৭:০২ পূর্বাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবুরের মতবিনিময়
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবুরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া:

সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্যের বার্মিংহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মুজিবুর রহমান চৌধুরী। শনিবার (৪ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে পৌর শহরের বিশ্বনাথ সরকারি কলেজ রোডের একটি পার্টি সেন্টারে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করে বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে ব্যবসা-বাণিজ্য করে সেখানে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি মহান আল্লাহ-তালার দয়ায় সন্তানদেরকে সুশিক্ষিত করিয়েছি। আজ তারাও (সন্তান) স্ব-স্ব অবস্থানে সু-প্রতিষ্ঠিত। এখন আর আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। তাই এখন যাচ্ছি আপনাদেরকে (সাংবাদিক) সাথে নিয়ে বিশ্বনাথবাসীর জন্য কিছু করতে চাই। আর এজন্য সর্বপ্রথমেই প্রয়োজন জাতির বিবেক সাংবাদিকদের পরামর্শ ও সার্বিক সহযোগীতা। 
নিজেকে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর একনিষ্ট কর্মী দাবী করে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, সিলেট-২ আসনের সাবেক এমপি হিসেবে জননেতা এম. ইলিয়াস আলী এই এলাকার যে উন্নয়ন করে ছিলেন, উনার পরে আর কেউ উন্নয়ন করতে পারেননি। আমি উনার একজন কর্মী হিসেবে আবারও বিশ্বনাথবাসীকে উন্নয়নের পথে নিয়ে আসতে চাই। ইতিমধ্যে আমি উনার পরিবারের সদস্যদের সাথে দেখা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি, উনারাও এলাকায় কাজ করে যাওয়ার জন্য আমাকে বলেছেন। আল্লাহর হুকুমে আমি শতভাগ আশাবাদী নির্বাচনে আমিই দলীয় মনোনয়নও পাব।
যুক্তরাজ্যের বার্মিংহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, ইতিমধ্যে আমি দৌলতপুর ইউনিয়নের পুরাণ হাবড়া বাজারে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছি। যুক্তরাজ্যেও একটি মসজিদ নির্মাণ করার জন্য প্রায় ১ কোটি টাকা দিয়ে জায়গা ক্রয় করেছি। এছাড়াও বিভিন্নভাবে মানুষকে সহযোগীতা করে যাচ্ছি। কারণ গরীবরাই হচ্ছেন আমার প্রকৃত বন্ধু, এছাড়া বিশ্বনাথের সন্তান হিসেবে ওই উপজেলাবাসী আমার আপন জন। আর আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি, তাহলে প্রতিটি প্রকল্পে সরকারি বরাদ্ধের শতভাগ টাকারই কাজ হবে। এটার শতভাগ নিশ্চয়তা দিতে পারি, কারণ আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। বরং ভালো কাজ করার জন্য কোন প্রকল্পে যদি সরকারি বরাদ্ধের পাশাপাশি আমার পকেট থেকেও যদি আরো টাকা দেওয়া লাগে, তাও আমি দিব। কারণ আল্লাহর দয়ায় আমার যে আয় আছে, মানুষের কল্যাণে তা ব্যয় করলে কমবে না।
এসময় মতবিনিময় সভায় বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ’সহ সদস্যবৃন্দ এবং সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরীর আত্নীয় আব্দুর রুপ, মোঃ শফিক উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ