বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বি ফায়ার সার্ভিসের দুর্নীতি-অনিয়মের স্ব-ঘোষিত সেনাপতি

Admin ১০ May ২০২৬ · Sunday · ০১:৫৮ অপরাহ্ণ
ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বি ফায়ার সার্ভিসের দুর্নীতি-অনিয়মের স্ব-ঘোষিত সেনাপতি
ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বি ফায়ার সার্ভিসের ডিজি-ডাইরেক্টরের ক্ষমতার ছত্র-ছায়ায় দুর্নীতি-অনিয়মের স্ব-ঘোষিত সেনাপতি

ডেস্ক রিপোর্ট:

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার বহিস্কৃত ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বি ফায়ার সার্ভিসের বর্তমান ডিজি-ডাইরেক্টরের ক্ষমতার ছত্র-ছায়ায় দুর্নীতি-অনিয়মের স্ব-ঘোষিত সেনাপতি হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়,পতিত আওয়ামী লীগের দোসর ও বর্তমান ওয়ার হাউস ইন্সপেক্টর রেজায়ে রাব্বি কে তৎকালীন আওয়ামীলীগের মুক্তিযুদ্ধা প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজ এর রাজনৈতিক প্রভাব কাটিয়ে অবৈধভাবে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ডিওলেটার প্রদান করে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে টেলিফোনে চাপ প্রয়োগ করে নিয়োগ প্রদান করেন।

খোজ নিয়ে জানা যায়,তিনি চাকরিতে যোগদান করার পর ফায়ার সার্ভিসের ডিউটি ঠিকমতো করেন না। সারাদিন দলীয় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন এবং তাকে কোন কিছু জিজ্ঞেস করলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ করেন বলে বলতেন এবং ডিজিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে ফোন করাতেন এই কারণে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ভয়ে তাকে কিছু বলতে পারতেন না।অভিযোগ রয়েছে তিনি নরসিংদীর মাধবদী বাজার ফায়ার স্টেশনে চাকরি করার সময় ওই স্টেশনের ঝাড়ুদার মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন মর্মে ঝাড়ুদার মহিলা ডিজি'র কাছে অভিযোগ প্রদান করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত দেয়া হলে তদন্তে প্রমাণিত হয় তিনি ঝাড়ুদার সাথে খারাপ কাজ করেছেন তাকে দোষী সাব্যস্ত করে তদন্ত কর্মকর্তা তদন্ত রিপোর্ট জমা প্রদান করেন কিন্তু তদন্তের কাজ ধামা চাপা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ফোন করান এবং তা ধামাচাপা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এভাবে তিনি গরিব অসহায় মহিলার কাছ থেকে বেঁচে যান।পতিত আওয়ামী লীগের সরকারের সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন ফায়ার সার্ভিস থেকে বস্তা ভরে টাকা নিয়ে দিয়ে আসতেন স্বরাষ্ট্রমন্ত্রী বাসায়। তিনি যখন যেখানে পোস্টিং চাইতেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দিতে না চাইলে ডিজির সাথে খারাপ ব্যবহার করতেন তখন তারা বাধ্য হয়ে তার পছন্দের জায়গায় বদলি করতে বাধ্য থাকতেন আওয়ামীলীগ সরকার পরিবর্তন হওয়ার পর ছাত্র জনতা হত্যায় সরাসরি জড়িত থাকার অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয় সাময়িক দরখাস্তে আদেশ নং ৩০/২৪ স্মারক নং ৩৯৯ তারিখ ০৫/০৯/২০২৪। কিন্তু তিনি তখনকার তার এলাকার স্বরাষ্ট্র সচিব আব্দুল মোমেন এর ভাইকে মোটা অংকের টাকা দিয়ে কোন তদন্ত ছাড়া সাময়িক বরখাস্ত আদেশ ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করে নেন। সাময়িক বরখাস্ত প্রত্যাহার আদেশ নং ১৭/২৪ স্মারক নং ৪১১ তারিখ ১৯/০৯/২০২৪। আরো অভিযোগ রয়েছে ফায়ার সার্ভিসের সবাইকে অবাক করে তিনি এই কাজ করে নেন বর্তমানে তিনি নিজের নামে বাসা বরাদ্দ নিয়ে বাইরের লোকের কাছে ভাড়া দিয়ে রেখেছেন যা ফায়ার সার্ভিসের কোন আইনের মধ্যে পড়ে না। কিন্তু ডিজি ও পরিচালক প্রশাসন অর্থ তাকে ভয়ে কিছু বলেন না এবং ফায়ার সার্ভিসের কোন কর্মকর্তা কর্মচারী কিছু বলতে সাহস পায় না যেই কথা বলে তাকে দূরবর্তী স্থানে বদলি করে দেন তার কথা পরিচালক বদলি করে দেন এই ভয়ে কেউ মুখ খুলেনা এই আওয়ামী লীগের দোষরে হাত থেকে সকল নির্যাতিত কর্মকর্তা কর্মচারী বাঁচতে চায়।

ফায়ার সার্ভিসের সাধারণ কর্মকর্তা কর্মচারীরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

 ঢাকা জেলা প্রতিনিধি :(নারয়ন সরকার সবুজ) আশুলিয়ায় কোরবানীর পশুর হাটে গরু বাঁধাকে...

২৭ May ২০২৬ · Wednesday · ০৪:০৩ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

 মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা মোঃ...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:৩৭ অপরাহ্ণ