বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

হাওরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন নারী নেত্রী কাজী রেহা কবির

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৫:০৬ অপরাহ্ণ
হাওরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন নারী নেত্রী কাজী রেহা কবির
হাওরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন সমাজবিজ্ঞানী ও হাওর গবেষক নারী নেত্রী কাজী রেহা কবির

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক কৃষকদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা করেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, হাওর গবেষক নারী উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা।‌ তিনি আজ শনিবার পর্যন্ত ৩ দিন ব্যাপী হাওরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচন করেছেন। তিনি বলেন, ব্যাক্তিগত ভাবে সাধ্যমত কিছু সামগ্রী নিয়ে দুর্গত মানুষের পাশে দাড়িয়েছি । এসময় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বিভিন্ন এনজিও সংস্থার উদ্দেশ্য বলেন  , আপনাদের নিকট থেকে ক্ষুদ্রঋণ গ্ৰহিতারা ঋন নিয়েছে । কিন্তু দুঃখের বিষয় এত বড় দূর্যোগের মাঝে আপনারা কিস্তি উঠানো বন্ধ করেননি। এটা অমানবিক কাজ। আগামী অন্তত ৩ মাস কিস্তির টাকা বন্ধ রাখার জন্য এনজিওদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন হাওরে অকাল বন্যার পিছনে দীর্ঘ দিনের অব্যাহত নদী দখল, গতি পথ পরিবর্তন ও জলাশয় ভরাট জনীত জলাবদ্ধতা বহুলাংশে দায়ী। হাওরের কৃষকদের দূর্যোগ প্রশমনের জন্য সরকারী বেসরকারী সম্মানিত উদ্দ্যোগ প্রয়োজন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

 ঢাকা জেলা প্রতিনিধি :(নারয়ন সরকার সবুজ) আশুলিয়ায় কোরবানীর পশুর হাটে গরু বাঁধাকে...

২৭ May ২০২৬ · Wednesday · ০৪:০৩ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

 মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা মোঃ...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:৩৭ অপরাহ্ণ