শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় র‍্যাবের ঝটিকা অভিযান : চার সন্ত্রাসী গ্রেপ্তার

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৪:৪৯ অপরাহ্ণ
খুলনায় র‍্যাবের ঝটিকা অভিযান : চার সন্ত্রাসী গ্রেপ্তার
খুলনায় র‍্যাবের ঝটিকা অভিযান : চার সন্ত্রাসী গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মহানগরীতে ঝটিকা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শুক্রবার (৮ মে) রাতে সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বটিয়াঘাটা উপজেলার ইমদাদুল ইসলামের ছেলে দ্বীন ইসলাম ওরফে দ্বীনু, খুলনা সদর থানা এলাকার বাবু হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার, শহিদুল ইসলামের ছেলে আবিদ হাসান ওরফে আবুজার এবং সোনাডাঙ্গা থানা এলাকার আব্দুল জলিলের ছেলে মো. রাসেল।

র‍্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নগরীতে মাদক বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে দ্বীন ইসলাম ওরফে দ্বীনুকে বটিয়াঘাটা থানায় এবং হাসিব হাওলাদার, আবিদ হাসান ওরফে আবুজার ও মো. রাসেলকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ