শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গোয়ালখালীতে যুবককে কুপিয়ে জখম, টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৪:১৩ অপরাহ্ণ
গোয়ালখালীতে যুবককে কুপিয়ে জখম, টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ
গোয়ালখালীতে যুবককে কুপিয়ে জখম, টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মহানগরীর খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় রাজন হাওলাদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজন হাওলাদার নিজের ব্যক্তিগত গাড়িতে করে গোয়ালখালী কবরখানা গেট এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে তারা গাড়ির জানালায় ভাঙচুর চালায় এবং আতঙ্ক সৃষ্টি করে।

পরিস্থিতি টের পেয়ে রাজন হাওলাদার প্রাণ বাঁচাতে দৌড়ে কবরস্থানের ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তবে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় হামলাকারীরা তার কাছে থাকা নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলেও স্থানীয়রা জানিয়েছেন।

পরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাজন হাওলাদারকে উদ্ধার করেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর গোয়ালখালী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে খালিশপুর থানা পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ