শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০২:০২ অপরাহ্ণ
কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বাবলু দেব,কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ই মে) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম এবং প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো: ওবায়দুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে অনুপ্রাসের আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের নতুন সদস্য ফারিহা নিশাত বলেন, 'অনুপ্রাসের সঙ্গে আমার যুক্ত হওয়ার গল্পটা ছিল একেবারেই হঠাৎ। ক্লাসে যাওয়ার পথে বিজনেস ফ্যাকাল্টির সামনে দেখি সাকিব ভাই ও অন্যরা সদস্য সংগ্রহ করছেন। প্রথমে যুক্ত হওয়ার তেমন চিন্তা না থাকলেও, তাদের কথা ও অনুপ্রাসের কাজ আমাকে আকৃষ্ট করে। বিশেষ করে ভাষা ও কথাশিল্প নিয়ে কাজ করার বিষয়টি আমার কাছে খুব অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে।

আমার মনে হয়, অ্যাকাডেমিক চাপের কারণে আমরা অনেক সময় ভাষা ও উপস্থাপনার দক্ষতা চর্চা করতে পারি না। সেই জায়গা থেকে অনুপ্রাস শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের জন্য আরও ইতিবাচক কাজ করবে বলে আমি আশা করি।'

নতুন সদস্য রুবেল হোসেন তাসফি বলেন, 'বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই এমন একটি সংগঠনের খোঁজ করছিলাম, যেখানে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার সুযোগ থাকবে। ঠিক তখনই আমার কাঙ্ক্ষিত সেই জায়গা হিসেবে অনুপ্রাসকে খুঁজে পাই। বিশেষ করে নাজমুস সাকিব ভাই যখন প্রথম আমাদের ক্লাসে এসে বক্তব্য দেন, তখনই তাঁর সুন্দর উচ্চারণ ও উপস্থাপনা আমাকে মুগ্ধ করে। সেই অনুপ্রেরণা এবং অনেক আশা নিয়ে আমি অনুপ্রাসের সঙ্গে যুক্ত হই।'

সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, 'অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান ২০২৬ ছিল এক অনন্য মিলনমেলা। যেখানে প্রবীণ সদস্যরা, যারা সংগঠনের পেছনে অক্লান্ত পরিশ্রম করে আজ একে এই উচ্চতায় নিয়ে এসেছেন, তাদের মূল্যবান অভিজ্ঞতা ও বক্তব্য আমরা শুনতে পেরেছি। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের আশা, আকাঙ্ক্ষা ও অনুভূতিও উঠে এসেছে। অনুষ্ঠানে আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী উপস্থিত ছিলেন, যারা মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবীন শিক্ষার্থীদের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কণ্ঠচর্চার মধ্য দিয়ে সংস্কৃতির চর্চা ও প্রচার আরও এগিয়ে যাবে।'

সংগঠনটির সভাপতি আমিনা কবির শ্রেষ্ঠা বলেন, 'আজকে অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আমাদের নতুন সদস্যদের বরন করে নিচ্ছি। অনুপ্রাস আবৃত্তি সংগঠন হলেও এখানে মূলত কণ্ঠের চর্চা হয়, বাচনিক শুদ্ধতা, শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা, ভয়েস আর্ট ইত্যাদি বিষয়গুলোও জড়িত।'

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ