বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

পীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ আটক ২

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০১:৪৭ অপরাহ্ণ
পীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ আটক ২
পীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ আটক ২

হোসেন আলী,রংপুর প্রতিনিধি:
রংপুর জেলা পুলিশের মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পীরগঞ্জ থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুইজন কথিত মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার (০৮ মে ২০২৬) রাতে পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে পৌরসভার প্রজাপাড়া মৌজাস্থ স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রজাপাড়া এলাকার বাসিন্দা মোঃ সাজির আহম্মেদ শুভ (২০) ও মোছাঃ মুক্তা খাতুন (৩৭)-এর বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে প্রথমে সাজির আহম্মেদ শুভকে আটক করা হয় এবং পরে নারী পুলিশের সহায়তায় মোছাঃ মুক্তা খাতুনকে হেফাজতে নেয় পুলিশ। পরবর্তীতে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজত থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দুইজন পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযান শেষে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, অন্যান্য আলামত ও আটক ব্যক্তিদের পীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নম্বর- ১৬/১৪৩ এবং তারিখ- ০৮/০৫/২০২৬ খ্রিস্টাব্দ।
রংপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আটক দুই অভিযুক্তকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

 ঢাকা জেলা প্রতিনিধি :(নারয়ন সরকার সবুজ) আশুলিয়ায় কোরবানীর পশুর হাটে গরু বাঁধাকে...

২৭ May ২০২৬ · Wednesday · ০৪:০৩ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

 মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা মোঃ...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:৩৭ অপরাহ্ণ