শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় ও স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০১:৪২ অপরাহ্ণ
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় ও স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় ও স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত

নজরুল  ইসলাম মুকুল, কুষ্টিয়া ঃ

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন জনস্বার্থে ও জনস্বাস্থ্যে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাবলিক প্লেস ও পরিবহনে পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের রক্ষা করার জন্য আইনটি সর্বত্র সমাদৃত। আইনটির সুফল শিশু, নারী ও অধূমপায়ীরা পাচ্ছে। আইন জানা ও মানা সবারই দায়িত্ব। অধূমপায়ীর অধিকার রক্ষায় আইন জানাতে ও মানতে উৎসাহিত করতে মনিটরিং এর অংশ হিসেবে শনিবার
সকালে পোড়াদহ রেলওয়ে জংশন ষ্টেশনে সাফ‘র আয়োজনে পোড়াদহ রেলওয়ে থানার সহযোগিতায় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করা হয় এবং প্রতিটি টি স্টলে নো স্মোকিং স্টিকার পরিদর্শণ ও লাগানো হয়। মতবিনিময় ও স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিআরপি থানার ওসি মো: জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফ‘র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাক। ওসি  বলেন, আইন বাস্তবায়নে আমরা নিয়মিত মনিটরিং করে চলেছি, সাফ‘কে ধন্যবাদ প্রতিটি স্টলে নো স্মোকিং স্টিকার সরবরাহ করার জন্য। আইনে নো স্মোকিং সাইনেজ না লাগানো দন্ডনীয় অপরাধ। তিনি প্রতিটি স্টল পরিচালনাকারীকে সর্তক করে বলেন এখানে সিগারেট বিক্রয় করতে পারবেন না আবার কেউ যেন এখানে ধূমপান না করে সেই দিকেও খেয়াল রাখবেন ও নিষেধ করবেন। তারপরও কোন ধূমপায়ী যদি আইন অমান্য করে ধূমপান করে, আপনারা পুলিশকে অবহিত করবেন। সাধারণ যাত্রীদেরকেও ধূমপানের ক্ষতি সর্ম্পকে সচেতন করার জন্য ওসি  বিভিন্ন পরামর্শ দেন এবং বলেন ধূমপানমুক্ত পরিবার হোক আমাদের অঙ্গিকার।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ