শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে অসহায় মানুষের জন্য বিজিবির দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০১:৪০ অপরাহ্ণ
কুষ্টিয়ার দৌলতপুরে অসহায় মানুষের জন্য বিজিবির দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প
কুষ্টিয়ার দৌলতপুরে অসহায় মানুষের জন্য বিজিবির দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প

নজরুল ইসলাম মুকুল,  কুষ্টিয়া:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় অসহায়, দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
শনিবার (৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ঠোটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ২৩১ বছরের গৌরবময় ঐতিহ্যের ধারক বাহিনীটি সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। 
এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এই জনকল্যাণমূলক চিকিৎসা কার্যক্রম বাস্তবায়ন করে।
সীমান্তবর্তী এলাকার ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং চিকিৎসাসেবার অপ্রতুলতার কারণে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিম প্রায় ৩৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করে। 
বিশেষ করে বয়স্ক রোগী, নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার দেওয়া হয়।
মানবিক এ উদ্যোগ প্রসঙ্গে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়; সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অপারেশনাল দায়িত্ব পালনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেও আমরা কাজ করছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও একই পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ