ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০৬ মে ২০২৬) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন রশিদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত নারী হলেন মোছাঃ মনোয়ারা বেগম ওরফে মনু (৪৭)। তিনি রশিদপুর (পূর্বপাড়া) এলাকার মৃত মোস্তফার স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর দিকনির্দেশনায় ডিবির ওসি (উত্তর) ও ওসি (দক্ষিণ) এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মনোয়ারা বেগমের কাছ থেকে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত গাঁজার ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের এ সফল অভিযানে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।