শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান, ইয়াবা,ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজন গ্রেফতার

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৪:৫২ পূর্বাহ্ণ
আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান, ইয়াবা,ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজন গ্রেফতার
আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান, ইয়াবা,ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজন গ্রেফতার

(ঢাকা জেলা প্রতিনিধি :-
নারয়ন সরকার সবুজ)

ঢাকা জেলার আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা, ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং এক ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ সূত্রে জানা যায়, ৭ মে রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানার ইসলাম নগর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য মোঃ আরফিউল ইসলাম (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি ইসলাম নগর এলাকার বাসিন্দা।

এদিকে ৮ মে রাত ২টা ৫০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পৃথক অভিযানে মোঃ রিয়াদ (২০) ও মোঃ শরিফ মিয়া (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২০০ টাকা।

গ্রেফতারকৃত রিয়াদ রংপুর মহানগরের কোতোয়ালী থানার কিসামদ হরকুল্লি এলাকার বাসিন্দা এবং শরিফ মিয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুন্দরামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে একই দিন সকাল ৬টা ১০ মিনিটে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে মোঃ লাবলু বিশ্বাস (৩৮) ও মোঃ ইদ্রিস আলী (৩৮) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ছিনতাইসহ অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ও অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ