শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

রাজধানীতে বাড়ছে পুলিশি নজরদারি, হচ্ছে নতুন ৪ থানা

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৫:০৬ অপরাহ্ণ
রাজধানীতে বাড়ছে পুলিশি নজরদারি, হচ্ছে নতুন ৪ থানা
রাজধানীতে বাড়ছে পুলিশি নজরদারি, হচ্ছে নতুন ৪ থানা

মাসুদ মাহাতাব,ঢাকা:

খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন আইজিপি এবং ডিএমপি কমিশনার। 
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা জোরদারে পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি নতুন আরও চারটি থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনার রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

শুক্রবার (৮ মে) রাজধানীর খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি একটি থানার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে, বাকি তিনটি থানা স্থাপনের চেষ্টা চলছে।

ইতোমধ্যে কারওয়ান বাজার এলাকায় একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। তিনি জানান, এর মূল উদ্দেশ্য চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা।

ডিএমপি কমিশনার জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ হাউজিং এলাকায় জায়গা পাওয়া গেলে দ্রুত সেখানে আরেকটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। এ ছাড়া বাড্ডা থেকে দূরবর্তী বেরাইদ এলাকায়ও নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া চলছে। গেন্ডারিয়া ও ওয়ারী এলাকার ঘুমটিগড় এলাকায়ও নতুন ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, অনুমোদিত যেসব পুলিশ ফাঁড়ি বর্তমানে কম গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে, সেগুলো পুনর্বিন্যাস করে জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় স্থানান্তর করা হচ্ছে। খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধনও সেই কার্যক্রমের অংশ।

মো. সরওয়ার বলেন, গত ১৫ থেকে ১৬ বছর পুলিশের দিকে খুব বেশি নজর দেওয়া হয়নি। সে সময় পুলিশ হয়তো বিশেষ উদ্দেশ্যে কাজ করেছে। এখন আমরা জনগণের সেবার উদ্দেশ্যে কাজ করছি। জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সব নাগরিকের জন্য সমানভাবে কাজ করছে পুলিশ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ