শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবা, দস্যুতা ও অস্ত্র মামলার ১৩ আসামী গ্রেফতার

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৩:০৯ অপরাহ্ণ
বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবা, দস্যুতা ও অস্ত্র মামলার ১৩ আসামী গ্রেফতার
বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবা, দস্যুতা ও অস্ত্র মামলার ১৩ আসামী গ্রেফতার

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ ০৮ মে ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদক, অস্ত্র, দস্যুতা ও নিয়মিত মামলার মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারনামীয় তিন আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ নাছির (২৫), মোঃ রাসেল (২৪) ও আব্দুল আজিজ (৪৭)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পৃথক মাদক মামলার এজাহারনামীয় আসামী মোঃ হৃদয় হাসান (২১) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযানে দেশীয় অস্ত্র মামলার তদন্তে সন্দেহভাজন দুই কুখ্যাত ছিনতাইকারী মোঃ ফারুক মিয়া (২৮) ও মোঃ হাসান নূর ইসলাম ওরফে হাবিব (২৭) কে আটক করা হয়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছিনতাই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এদিকে দস্যুতা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ রিপন মিয়া (৩৫) ও মোঃ নিয়াজ সিদ্দিকী (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দস্যুতা মামলার ৩৯৪ ধারায় তদন্ত চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোসাঃ কুলসুম আক্তার নিশি (২৩) কে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী মারজিয়া (১৯) ও সাজেদা (৫৫) কে আটক করেছে বাসন থানা পুলিশ।

অন্যদিকে প্রসিকিউশনভুক্ত আসামী মোসলেউদ্দিন (২৭) ও মোঃ আরমান (৩০) কেও গ্রেফতার করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ