শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে ৪৬ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৩:০১ অপরাহ্ণ
তাড়াইলে ৪৬ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার
তাড়াইলে ৪৬ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে পুরুড়া বাজার হাবিব বস্ত্রালয়ের সামনের সড়ক থেকে এসআই আরিফুল ইসলাম এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। এসময় এএসআই শেখর আহম্মেদ সহ সঙ্গীয় ফোর্স সাথে ছিল। গ্রেফতারকৃত ইয়াবা ব্যাবসায়ীর নাম মোফাজ্জল হাসান (২৩)। তিনি রাউতি উত্তর পাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।

এ ঘটনায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৫। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার  কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সন্দেহভাজন এক ব্যক্তি ইয়াবা নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে মোফাজ্জল হাসান নামক এক ব্যক্তিকে 
আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ