শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ

Admin ০৮ May ২০২৬ · Friday · ০২:৫৫ অপরাহ্ণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ

মোঃ সাইফুর রহমান স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারী কাস্টম মোড় এলাকায় সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারী কাস্টম মোড় এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক সরদার, আব্দুস ছালাম, বকিয়ত উল্যাহ, মোস্তাক হোসেন ও আব্দুল হামিদ গং গত ২০ মার্চ ২০২৬, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে আন্ধারীঝাড় বাজার থেকে ডিপের হাট কাস্টম মোড়গামী পাকা রাস্তার পাশে থাকা একটি সরকারি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে। স্থানীয়দের দাবি, গাছটির আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, গাছ কাটার সময় এলাকার বাসিন্দা সোহেল রানা বাঁধা প্রদান করলে অভিযুক্তরা তা উপেক্ষা করে গাছটি কেটে ভ্যানগাড়িযোগে আব্দুল মালেক সরদারের বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে সোহেল রানা বলেন,
“আমি সরকারি গাছ কাটতে নিষেধ করলে তারা আমার কথায় কর্ণপাত করেনি। পরে বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ আকারে জানালে এখন আমাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।”
এলাকার আরেক বাসিন্দা আব্দুল মান্নান বলেন,
“যারা গাছ কেটেছে তারা প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির লোক। সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি সম্পদ দখল ও গাছ কাটার ঘটনা ঘটলেও অনেক সময় তা প্রশাসনের নজরের বাইরে থেকে যায়। ফলে সরকারি সম্পদের ক্ষতি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহাদাৎ হোসেনের কাছে জানতে চেয়ে একাধিক বার ফোন দিলে তিনি কল রিসিভ করেন নি। 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ