বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ

Admin ০৮ May ২০২৬ · Friday · ১২:২৩ অপরাহ্ণ
জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ
জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বহুল প্রতীক্ষিত ‘আসুটেক্স প্রেজেন্টস অ্যালামনাই সুপার কাপ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে পাঁচটায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ সূচনা হয়। বুটেক্স স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। এছাড়া এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ রাতে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি’র সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন, আহসান কম্পোজিট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর রেজাউল করিম রেজা, হিউ টেক বিডির ডিরেক্টর প্রকৌশলী আশিক ইশতিয়াক (লিখন), ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. মঈদুল ইসলাম (মঈদ), গুমতি টেক্সটাইলসের সিইও জাহিদুর রহমান আনিস, বায়োস্ফিয়ার কনসার্নের সিইও মনজুস সাত্তার মো. রাসেল, রাস্তান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিথুন খালেদুল, আসুটেক্সের কান্ট্রি ম্যানেজার মো. আনিস-উর রহমান এবং র‍্যাডিকেল ডিজাইন লিমিটেডের সিইও এ.কে.এম মহসিন আহমেদ।

টুর্নামেন্টে মোট ১১টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো— ফোরটি সিক্স, টুয়েন্টি সিক্সথ টাইটানস, ফোর্ট্রেস ৪২, বুটেক্স নেট ব্রেকার্স, নবমাত্রিক তেত্রিশ, রয়্যাল ৩৮, ওল্ড বয়েজ বুটেক্স, টিম ৩৯, ব্লেজ ৪১স্ট, এল প্রফেসরস এবং হুনান হাইস্কাই–৪৪এফটি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের এই মনোরম পরিবেশে ‘আসুটেক্স প্রেজেন্টস অ্যালামনাই সুপার কাপ’-এর আয়োজন দেখে আমার মনে হচ্ছে, ইউরোপের কোনো দেশের বিশ্বকাপের পরিবেশে আমি দাঁড়িয়ে আছি। আমাদের ব্যস্ত অ্যালামনাইদের জন্য বুটেক্স স্পোর্টস ক্লাব অত্যন্ত যত্নসহকারে এই আয়োজনটি করেছে, যার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।” তিনি টুর্নামেন্টটির সার্বিক সাফল্য কামনা করে একে ‘মিনি বিশ্বকাপ’-এর সঙ্গে তুলনা করেন।

বিশেষ অতিথি হিসেবে আইটিইটি’র সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, “আজকে বুটেক্স স্পোর্টস ক্লাব এত সুন্দর একটি আয়োজন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা বুটেক্সের প্রাক্তন শিক্ষার্থী তথা পাস করা ইঞ্জিনিয়ারদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। এটি প্রথমবারের মতো হয়েছে। সাধারণত আইটিইটি এ ধরনের আয়োজন করে থাকে, কিন্তু এবার স্পোর্টস ক্লাব করেছে। এজন্য তাদের অবশ্যই সাধুবাদ জানাই। পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন দলকেও অভিনন্দন জানাই এবং তাদের সাফল্য কামনা করি।”

ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. মঈদুল ইসলাম (মঈদ) বলেন, “এই ধরনের আয়োজন এবারই প্রথম, যা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমি আশা করি, ভবিষ্যতেও আইটিইটি বা বুটেক্স স্পোর্টস ক্লাবের মাধ্যমে এ ধারা অব্যাহত থাকবে। আমি বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সদস্যকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে, আমি এই টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

আয়োজকদের পক্ষ থেকে বুটেক্স স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশীষ মিস্ত্রী তীর্থ বলেন, “এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি বুটেক্সের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, স্মৃতি ও সম্প্রীতির এক মিলনমেলা। এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন ব্যাচের অ্যালামনাইদের একই প্ল্যাটফর্মে এনে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, মাঠের প্রতিযোগিতার পাশাপাশি এই টুর্নামেন্ট বুটেক্স পরিবারের ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সমৃদ্ধ করবে।”

টুর্নামেন্টটির গোল্ড স্পনসর হিসেবে রয়েছে বায়োস্ফিয়ার কনসার্ন। কো-স্পনসর হিসেবে সহযোগিতা করছে ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেড এবং হিউ টেক বিডি। গিফট হ্যাম্পার পার্টনার হিসেবে যুক্ত রয়েছে এসিআই মোটরস। সাপোর্টিভ পার্টনার হিসেবে ম্যাক্রোটেক্স এবং টি-শার্ট পার্টনার হিসেবে গুমতি টেক্সটাইলস লিমিটেড এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বুটেক্স সাংবাদিক সমিতি, নাগরিক প্রতিদিন এবং নয়া দিগন্ত।

সামগ্রিকভাবে এই আয়োজন বুটেক্সের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবে বলে আয়োজকরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ