কয়রার নতুন কুড়ি স্পোর্টস ফুটবল দলকে ক্রিড়া সামগ্রী উপহার
এসকে এম মহসিন রেজা,উপজেলা প্রতিনিধি (খুলনা)
খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়া কয়রার নতুন কুড়ি স্পোর্টস ফুটবল টিমকে জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান।
বৃহস্পতিবার (৭ মে) বিকালে উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে তিনি এসব উপহার সমগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,
কয়রা উপজেলা যুব দলের যুগ্ন আহ্বায়ক ইসানুর রহমান, আকবর হোসেন, আসাদুল হক,আনারুল ডাবলু,আওছাফুর রহমান,যুব দলের সদস্য লিটন মন্ডল,কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ,ছাত্রনেতা আম্মার হোসেন, জিয়া প্রজন্মদলের আহবায়ক সিরাজুল ইসলাম,স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন, মুছা প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ মে খুলনা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ইভেন্টের ফাইনালে ৫ মে খুলনা খান জাহান আলী থানা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে কয়রা উপজেলা দল খুলনা জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।