শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

দিশারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন এমপি,দ্রুত অনুমোদনের জন্য বোর্ডে ডিও লেটার

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৮:৪৪ পূর্বাহ্ণ
দিশারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন এমপি,দ্রুত অনুমোদনের জন্য বোর্ডে ডিও লেটার
হোসেনপুরে দিশারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন এমপি,দ্রুত অনুমোদনের জন্য বোর্ডে ডিও লেটার

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: 
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২০ বছর ধরে ঝুলে থাকা ‘দিশারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’
এসএসসি ভোকেশনাল বিএম  শাখার স্থাপনার অনুমতির জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর ডিও লেটার পাঠিয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ  মাজহারুল ইসলাম। এর পর  গত বৃহস্পতিবার (৭ মে) বিকেলে  তিনি প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করেন।

সূত্র নং- ডিওনং/বাজাস/কিশো-১/২০২৬-৩৯, তারিখ ৩/৫/২০২৬ মূলে প্রেরিত ডিও লেটারে উল্লেখ করা হয়, হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে আশুতিয়া বাজারে ২০০৬ সালে স্থানীয় সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশিম সবুজ “দিশারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ” নামে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করেন।

ডিও লেটারে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের সময় সরেজমিন পরিদর্শন সম্পন্ন হয় এবং স্থাপনা অনুমোদন প্রক্রিয়াধীন ছিল। কিন্তু অনিবার্য কারণবশত গত ২০ বছর যাবৎ প্রতিষ্ঠানটির স্থাপনা কার্যক্রম বন্ধ রয়েছে।


এমপি চিঠিতে উল্লেখ করেন, অত্র অঞ্চলের হাজার হাজার দরিদ্র, হরিজন সম্প্রদায়ের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানরা কারিগরি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছে।

প্রতিষ্ঠানের উদ্যোক্তা আবুল হাশিম সবুজ “দিশারী উন্নয়ন সংস্থা (ডিউস)”, রেজি নং- ৭১২/২০০৪ নামক সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে গত ২০ বছর যাবৎ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নিজস্ব তহবিল ও অবকাঠামোগত সুবিধাদির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালনার সর্বাত্মক আর্থিক ও প্রশাসনিক সক্ষমতা রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।


পরিদর্শনকালে সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠানটি ইতিপূর্বে সরকারি পরিদর্শন সম্পন্ন ও সাবেক মন্ত্রী মহোদয় কর্তৃক সুপারিশপ্রাপ্ত। এলাকার বৃহত্তর স্বার্থে, দারিদ্র্য বিমোচন ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে উক্ত প্রতিষ্ঠানটির স্থাপনার অনুমতি দিতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি জোর সুপারিশ করছি।”

তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে মানবিক কারণে এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে ‘দিশারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’ বিএমটি শাখার স্থাপনের অনুমতি প্রদানে সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি নিজে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছি, এখানে পাঠদানের সব ধরনের অবকাঠামো প্রস্তুত আছে।”

স্থানীয়দের দাবি, হোসেনপুর উপজেলায় একটি পূর্ণাঙ্গ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এসএসসি পাসের পর দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর বা অন্য জেলায় যেতে হয়। এতে অনেক মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে ঝরে পড়ে। দিশারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চালু হলে এলাকার বেকারত্ব হ্রাসের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি হবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের উদ্যোক্তা আবুল হাশিম সবুজ বলেন, “২০ বছর আগে সব প্রস্তুতি নিয়েও শুধু বোর্ডের অনুমোদনের অভাবে প্রতিষ্ঠানটি চালু করতে পারিনি। মাননীয় এমপি মহোদয় ডিও লেটার দেওয়ার পাশাপাশি নিজে এসে পরিদর্শন করায় আমরা নতুন করে আশার আলো দেখছি। অনুমোদন পেলেই অবিলম্বে পাঠদান শুরু করা সম্ভব।”

কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এমপি’র ডিও লেটারটি পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ