শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পীরগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৮:৪২ পূর্বাহ্ণ
পীরগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
পীরগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

হোসেন আলী, রংপুর প্রতিনিধি:
রংপুর জেলার পীরগাছা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ ৪ জন কথিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) বিকেলে পীরগাছা থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলা পুলিশের নির্দেশনায় পীরগাছা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭নং পীরগাছা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে চন্ডিপুর তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে হাতে-নাতে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও দেখানো মতে ১ ও ২ নম্বর অভিযুক্তের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—
মোঃ মজনু মিয়া (৪৫), পিতা: মৃত আব্দুস ছাত্তার;
মোঃ মারুফ হাসান (২২), পিতা: মোঃ আনিছুল হক;
মোঃ আবুল হোসেন ওরফে বাবু মিয়া (৩৫), পিতা: মৃত আফাজ উদ্দিন;
এবং মোঃ মজনু মিয়া (৩৬), পিতা: মোঃ মতিয়ার রহমান।
তাদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি চন্ডিপুর এলাকায় এবং অপরজনের বাড়ি মহিষমুড়ি ব্যাপারীপাড়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ। সকলেই পীরগাছা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
অভিযান শেষে জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিদের পীরগাছা থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মাদক নির্মূলে রংপুর জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ