শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৮:৩৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কিশোরগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

এ.এস.এম হামিদ হাসান 
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: 

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের উল্লহাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো.শাহেন শাহ (৩৫) উল্লহাটি গ্রামের মো.কামাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় ২০২৩ সালে দায়ের হওয়া একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন যাবত  আত্মগোপনে ছিলেন।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম বৃহস্পতিবার গভীর রাতে উল্লহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় পরোয়ানাভুক্ত আসামি শাহেন শাহকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও শাহেন শাহ ১০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হন। প্রায় দুইমাস  কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি রশিদাবাদ ইউনিয়নে প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন , শাহেন শাহ রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন সিহাবের ভাতিজা হওয়ায় এলাকায় ব্যপকভাবপ প্রভাব বিস্তার করতেন। সেই প্রভাবকে কাজে লাগিয়ে তিনি অবাধে মাদক ব্যবসা চালিয়ে গেছেন । গ্রামবাসীদের ভাষ্য, তার মাদক কারবারের কারণে সমাজের  অনেক তরুণ মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হয়ে পড়ছে।

এলাকাবাসীরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক কঠোর অভিযান ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনার দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ সমাজ ধ্বংসের এই অপকর্মে জড়াতে সাহস না পায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ