শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

Admin ০৭ May ২০২৬ · Thursday · ০২:৪৯ অপরাহ্ণ
খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড
খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

মো: আল-মাহফুজ শাওন

খুলনায় অস্ত্র আইনের পৃথক দুটি ধারায় মো. মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার (২০) নামের এক যুবককে মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল না। দণ্ডপ্রাপ্ত মমি জমাদ্দার খুলনা মহানগরীর দৌলতপুর থানার পাবলা হাস খামার এলাকার বাসিন্দা শামীম জমাদ্দারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, অস্ত্র আইনের পৃথক দুটি ধারায় তাকে এ সাজা প্রদান করা হয়। একই সঙ্গে আদালত তাকে অর্থদণ্ডও করেছেন। মামলার তদন্ত প্রতিবেদন, সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মমি জমাদ্দারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ