মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বরিশাল নগরীর ফুটপাত, সড়ক থেকে অবৈধ স্থাপনা অপসারণে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশন

Admin ০৪ April ২০২৬ · Saturday · ১১:৫৬ অপরাহ্ণ
বরিশাল নগরীর ফুটপাত, সড়ক থেকে অবৈধ স্থাপনা অপসারণে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশন
বরিশাল নগরীর ফুটপাত, সড়ক ও জনসাধারণের ব্যবহার্য স্থান থেকে অবৈধ স্থাপনা অপসারণে কঠোর অবস্থানে বরিশাল সিটি কর্পোরেশন

সবুজ হাওলাদার,বরিশাল জেলা প্রতিনিধি 

শুক্রবার বিকেলে সিটি কর্পোরেশনের মিডিয়া সেল থেকে জানানো হয়, নগরীর বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা আগামী ১০ এপ্রিলের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য নোটিশ জারি করা হয়েছে।
মিডিয়া সেলের অ্যাডমিন সাকলাইন মোস্তাক জানান, প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন-এর নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরানো না হলে পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন,
“আমার জন্ম এই শহরে। আমি জানি এই শহরের সমস্যাগুলো কী। অধিকাংশ ফুটপাত অবৈধ দখলে থাকায় সাধারণ মানুষ চলাচল করতে পারে না। এসব আর সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা অপসারণ না করলে সিটি কর্পোরেশন সরাসরি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে।

নগরবাসীর যেকোনো সমস্যা, অভিযোগ বা পরামর্শ সরাসরি প্রশাসকের কাছে পৌঁছানোর জন্য দুটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে।
 ০১৬১৬১৬৪৬৯৬
 ০১৭৩০৪৪১৩৩৫
ছবি ও ভিডিওসহ এসব নম্বরে তথ্য পাঠানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ