শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভোলার মনপুরায় স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি

Admin ০৭ May ২০২৬ · Thursday · ০২:৩৩ অপরাহ্ণ
ভোলার মনপুরায় স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি
ভোলার মনপুরায় স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল হাসান ইমন (১৫) নামের এক স্কুলছাত্র গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে পড়ালেখা নিয়ে অভিভাবকের বকাঝকার পর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় ইমন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান নিশ্চিত হতে পারেননি।
ইমনের বাবা আবুল কালাম আজাদ জানান, “পড়ালেখার বিষয়ে রাগ করার কারণে সে কাউকে কিছু না বলে বাসা থেকে চলে যায়। এখন পর্যন্ত আমরা তার কোনো খোঁজ পাইনি।”
এ ঘটনায় আজ ৭ মে মনপুরা থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নম্বর- ২০১।
নিখোঁজ স্কুলছাত্র ইমনের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।
যোগাযোগ: ০১৭১৬৮৩৪১৬৩

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ