শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নারকেল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪

Admin ০৭ May ২০২৬ · Thursday · ০২:৩১ অপরাহ্ণ
নারকেল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪
নারকেল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪

মিরাজ হোসেন,ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে নারকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মাসুদ হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) দুপুরে পৌরসভার হাওলাদার বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাসুদ হাওলাদার ওই এলাকার আজগর আলী হাওলাদারের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ফিরোজ, মো. তানভীর, মো. আকতার ও রেসমা বেগম। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত মাসুদের বাড়ির পেছনে প্রতিপক্ষের রেসমা ও সজিবসহ কয়েকজন নারকেল পাড়তে যান। এ সময় মাসুদের মেয়ে মাসুমা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধটি সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষ দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে মাসুদ হাওলাদারসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখানে মাসুদের অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতাল-এ নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে মাসুমা বাদী হয়ে লালমোহন থানা-এ একটি হত্যা মামলা দায়ের করেছেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ