শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকায় রিপ্রেজেন্টেটিভ হয়রানির প্রতিবাদে উত্তাল যশোর: ফারিয়ার বিক্ষোভ

Admin ০৭ May ২০২৬ · Thursday · ০১:৫০ অপরাহ্ণ
ঢাকায় রিপ্রেজেন্টেটিভ হয়রানির প্রতিবাদে উত্তাল যশোর: ফারিয়ার বিক্ষোভ
ঢাকায় রিপ্রেজেন্টেটিভ হয়রানির প্রতিবাদে উত্তাল যশোর: ফারিয়ার বিক্ষোভ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:
ঢাকায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ওপর পুলিশি হয়রানি, গ্রেফতার ও অপমানের প্রতিবাদে যশোরে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সংলগ্ন ঘোপ-নওয়াপাড়া সড়কে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এলায়েন্স (ফারিয়া) যশোর জেলা শাখা এই কর্মসূচি পালন করে।

ল্যাবএইড চত্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে কয়েকশ প্রতিনিধি অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের ৩ নম্বর গেটে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ফারিয়া যশোর জেলা শাখার এক্সিকিউটিভ ফোরামের সদস্য ফারুক মাহমুদ এবং সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন। সভায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আজমুল হুদা।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অযথা গ্রেফতার ও অপমান করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা বলেন, "রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ। চিকিৎসকদের নতুন ওষুধের তথ্য পৌঁছে দিয়ে আমরা সেবা খাতকে সচল রাখি। আমাদের কর্মক্ষেত্রে বাধা দেওয়া মানে স্বাস্থ্যসেবাকেই বাধাগ্রস্ত করা।"

সমাবেশ থেকে কিছু গণমাধ্যমে প্রতিনিধিদের নিয়ে করা মানহানিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একইসাথে প্রতিনিধিদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ