শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আসন্ন ঈদগাঁও উপজেলা ছাত্রদল কমিটি ঘিরে বাড়ছে জল্পনা, আলোচনায় সাজ্জাদুল হক

Admin ০৭ May ২০২৬ · Thursday · ০১:৪২ অপরাহ্ণ
আসন্ন ঈদগাঁও উপজেলা ছাত্রদল কমিটি ঘিরে বাড়ছে জল্পনা, আলোচনায় সাজ্জাদুল হক
আসন্ন ঈদগাঁও উপজেলা ছাত্রদল কমিটি ঘিরে বাড়ছে জল্পনা, আলোচনায় সাজ্জাদুল হক

জাওয়ান উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি

দীর্ঘ প্রায় দুই বছর পর কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের আলোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে গতি পেয়েছে। সম্ভাব্য এই কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে সভাপতি পদে আলোচনায় উঠে এসেছে তরুণ ছাত্রনেতা সাজ্জাদুল হকের নাম।
দলীয় সূত্রে জানা যায়, সাজ্জাদুল হক ঈদগাঁও ইউনিয়ন-এর উত্তর মাইজপাড়ার বাসিন্দা। তিনি বর্তমানে কক্সবাজার আইন কলেজ-এর প্রিলিমিনারি (প্রথম বর্ষ) শ্রেণির শিক্ষার্থী।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদল, ঈদগাঁও কলেজ ছাত্রদল, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্বে ছিলেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিগত সরকারের সময় প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ও সম্পৃক্ততা রয়েছে বলেও জানান তারা।
তৃণমূলের কয়েকজন ছাত্রনেতা মনে করেন, আসন্ন কমিটিতে ত্যাগী ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। তাদের মতে, সাজ্জাদুল হককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
তবে ঈদগাঁও উপজেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে এখনো কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এরপরও সম্ভাব্য নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ