মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিএনপি কে শান্তিপূর্ণ - সহনশীল রাজনীতি করার অনুরোধ জানালেন নজরুল ইসলাম

Admin ০৪ April ২০২৬ · Saturday · ০৫:৩৭ অপরাহ্ণ
বিএনপি কে শান্তিপূর্ণ - সহনশীল রাজনীতি করার অনুরোধ জানালেন নজরুল ইসলাম
জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি কে শান্তিপূর্ণ - সহনশীল রাজনীতি করার অনুরোধ জানালেন নজরুল ইসলাম

মোঃ সৈয়দ মিয়া ( প্রতিনিধি চট্টগ্রাম )
 চট্রগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন নগর জামায়াতের আমির ও‌ কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য নজরুল ইসলাম।
তিনি আরো বলেন, ইরানে যুদ্ধের অজুহাতে দেশে কৃত্রিম তেল সংকট দেখিয়ে যারা অপরাজনীতি করছে এবং নিরীহ জনগণের স্বাভাবিক জীবন যাপনে প্রভাব বিস্তারের চেষ্টা কারীদের‌ প্রতিহত করার দৃঢ় আহ্বান জানিয়েছেন। তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দ্রুত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গণ‌ভোট ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সবাই কে নিয়ে কাজ করতে অনুরোধ জানান। এই বিষয়ে কোনো সহযোগিতা কিংবা নিয়মের ব্যতিক্রম ঘটে তাহলে জামায়াতে ইসলামী জনগণ কে সাথে নিয়ে আবারো মাঠে নামবে।
ওয়ার্ড জামায়াতের আমির মোঃ ওসমান গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি প্রার্থী ও ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শফিউল আলম, ইপিজেড থানা জামায়াতের আমীর মুহাম্মদ আবুল মোকাররম,৩৯ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী,শিক্ষাবিদ সংগঠক মোহাম্মদ সাহেদ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মোহাম্মদ মুজিবুল হক বকুল, ওয়ার্ড জামায়াতের বি,এম সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহিম বিশ্বাস, বায়তুল মাল সম্পাদক মাওলানা মোঃ মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফখরুল ইসলাম ও জামায়াত নেতা আবুল কালাম সহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ, যুব জামায়াত এবং ছাত্র শিবিরের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে সন্ধ্যায় দেশ সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ