শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিশ্বব্যাংকের মেগা প্রকল্পে বদলে যাচ্ছে তারাব পৌরসভা, বাড়বে নাগরিক সেবার মান

Admin ০৬ May ২০২৬ · Wednesday · ০৪:১৫ অপরাহ্ণ
বিশ্বব্যাংকের মেগা প্রকল্পে বদলে যাচ্ছে তারাব পৌরসভা, বাড়বে নাগরিক সেবার মান
বিশ্বব্যাংকের মেগা প্রকল্পে বদলে যাচ্ছে তারাব পৌরসভা, বাড়বে নাগরিক সেবার মান

মোঃ ইসমাইল হোসেন, রুপগঞ্জ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি, 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে নাগরিক সেবার মানে আসবে দৃশ্যমান পরিবর্তন।
বুধবার (৬ মে) সকালে তারাব পৌর মিলনায়তনে টেকসই নগর উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)’-এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
পৌর প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক।
কর্মশালায় জানানো হয়, দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভাগুলোর মধ্যে যোগাযোগ জোরদার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে চারটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে— ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান, পৌরসভা ডেভেলপমেন্ট প্ল্যান এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রথম পর্যায়ে দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে এ কার্যক্রম বাস্তবায়িত হবে। এতে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন, যার অর্ধেকের বেশি নারী।
তারাব পৌরসভাসহ অন্তর্ভুক্ত এলাকাগুলোতে উন্নতমানের রাস্তা, ফুটপাত, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বিশেষ করে নারী ও শিশুদের জন্য নিরাপদ নগর পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম, নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি.এস মেহমুদ, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ হাসিবুল হক ও অরুন্মিতা প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন তারাব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ভুঁইয়া, নির্বাহী প্রকৌশলী আজিজুল হক, সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনসহ কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্পটি বাস্তবায়িত হলে তারাব পৌরসভা একটি আধুনিক ও মডেল শিল্পনগরীতে রূপ নেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ