শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে রিকশা থামিয়ে তল্লাশি, মিলল ইয়াবা—গ্রেপ্তার ৩

Admin ০৬ May ২০২৬ · Wednesday · ০৪:১৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জে রিকশা থামিয়ে তল্লাশি, মিলল ইয়াবা—গ্রেপ্তার ৩
কিশোরগঞ্জে রিকশা থামিয়ে তল্লাশি, মিলল ইয়াবা—গ্রেপ্তার ৩

জামাল উদ্দিন , স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

বুধবার  (৬ মে ) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সদর উপজেলার সিদ্ধেশ্বরী মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ডায়াবেটিস কেয়ার সেন্টারের সামনে পাকা সড়কে একটি রিকশায় তিনজনকে একসঙ্গে চলাচল করতে দেখে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়।

পরে তাদের গতিরোধ করে তল্লাশি চালানো হলে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আশরাফুল আলম হাসান (২৪), পিতা: মো. নুর আলম, মাতা-আসমা বেগম, সাং: শোলাকিয়া, মো: সানি (২৫), পিতা: মৃত সাজু মিয়া, মাতা-সুফিয়া বেগম, সাং: তারপাশা পূর্ব; এবং মো. রানা (২৫), পিতা: মো. আলাউদ্দিন, মাতা- মনোয়ারা বেগম, সাং: বগাদিয়া; তারা সবাই কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা (নং-১১(৫)২৬) দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার  অফিসার ইনিচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর আছে, থাকবে , অপরাধ নির্মল ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বদ্ধপরিকল্প।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ