শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যশোরে ঋণের দায়ে প্রাণ গেল সুমনার, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যা মামলা

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৬:৩০ অপরাহ্ণ
যশোরে ঋণের দায়ে প্রাণ গেল সুমনার, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যা মামলা
যশোরে ঋণের দায়ে প্রাণ গেল সুমনার, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যা মামলা

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: ঋণের কিস্তি দিতে না পারার জেরে যশোরে সুমনা খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদে অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন নিহতের পিতা মোমিন গাজী। মঙ্গলবার যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্বামী জসিম মোল্যাসহ চারজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।আদালত অভিযোগটি আমলে নিয়ে যশোর কোতোয়ালি থানার ওসিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

২০১৭ সালে জামতলা-মুনসেফপুর গ্রামের জসিম মোল্যার সাথে বিয়ে হয় সুমনার। মামলার আরজিতে বলা হয়েছে, বেকার জসিম তার স্ত্রীর নামে এনজিও থেকে ৮ লাখ টাকা ঋণ নিলেও কিস্তি পরিশোধ করতেন না। গত ২৮ এপ্রিল কিস্তির টাকা নিয়ে এনজিও কর্মীদের সাথে বিবাদের জেরে জসিম বাড়ি থেকে পালিয়ে যান। এর প্রতিবাদ করায় সুমনাকে তার শ্বশুর, শাশুড়ি ও দেবর মিলে মারধর করেন। রাতে জসিম বাড়ি ফিরে সবার সাথে যোগ দিয়ে সুমনাকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদী পক্ষ দাবি করেছেন, হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে তাকে আত্মহত্যা বলে প্রচার করা হয়। এমনকি পুলিশ ঘটনাস্থলে গিয়েও সঠিক সুরতহাল ছাড়াই দাফনের অনুমতি দেয় এবং থানায় মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে নিহতের ৭ বছর বয়সী সন্তান জাহিন ও প্রতিবেশীদের কাছে প্রকৃত ঘটনা জানতে পেরে আদালতে মামলা করেন সুমনার বাবা।

আসামিরা হলেন: নিহতের স্বামী জসিম মোল্যা, শ্বশুর তক্কেল মোল্যা, শাশুড়ি তারা খাতুন এবং দেবর নাজিম মোল্যা। আদালত সংশ্লিষ্ট থানায় এই ঘটনায় আগে কোনো মামলা হয়েছে কিনা তা নিশ্চিত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ