বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সারাদেশ

খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল সরদার গ্রেফতার

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৬:২৭ অপরাহ্ণ
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল সরদার গ্রেফতার
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল সরদার গ্রেফতার

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি জুয়েল সরদার (৩২) গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় আড়ংঘাটা থানাধীন সরদারডাঙ্গা এলাকার মতিউর রহমান শেখের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জুয়েল সরদার জুয়েল-বোরহান বাহিনীর প্রধান হিসেবে এলাকায় পরিচিত। তিনি আড়ংঘাটা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, প্রতারণা, অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এছাড়া ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত একটি মামলার পরোয়ানাও তার বিরুদ্ধে রয়েছে।

সিডিএমএস (CDMS) পর্যালোচনায় জানা যায়, তার বিরুদ্ধে আরও ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।দেশ-বিদেশে অবস্থানরত ও তাহিরপুর উপজেলা এবং শ্রীপুর উত্তর ইউ...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪২ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের অন্তর্গত টুপকা...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়াসিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানী...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ঠাকু...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৩ অপরাহ্ণ