শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

৭ বছরের শিশুকে আসামি করায় বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৬:২৪ অপরাহ্ণ
৭ বছরের শিশুকে আসামি করায় বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ
৭ বছরের শিশুকে আসামি করায় বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় ৭ বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি আদালতের নজরে আসার পর বাদীর বিরুদ্ধেই উল্টো মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ মে) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন। এ সময় মামলার বাদী শাহানুর রহমান এবং তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল অভিযুক্ত শিশু হোসেন আলী জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হয়। বিচারক এজাহার পর্যালোচনা করে দেখেন, জন্মনিবন্ধন অনুযায়ী শিশুটির বয়স মাত্র ৭ বছর হলেও মামলার কাগজে তাকে ২১ বছর উল্লেখ করা হয়েছে। এ ধরনের গুরুতর অসঙ্গতি দেখে আদালত শিশুটির জামিন মঞ্জুর করেন এবং বাদীকে কারণ দর্শানোর নির্দেশ দেন।
পরবর্তীতে মঙ্গলবার শুনানি শেষে আদালত বাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দেন। একই সঙ্গে ওই শিশুকে সাত দিনের মধ্যে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তাকে নিরপেক্ষ ও সঠিক তদন্ত নিশ্চিত করতেও নির্দেশ দেন বিচারক।
তদন্তকারী কর্মকর্তা বখতিয়ার হোসেন জানান, মামলার পর আসামিদের ধরতে এলাকায় অভিযান চালানো হলে তারা আত্মগোপনে চলে যায়। প্রাথমিক পর্যায়ে তাদের বয়স যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা বলেন, ভুল তথ্য দিয়ে কাউকে হয়রানি করা গুরুতর অপরাধ। কোনো নির্দোষ ব্যক্তি যেন মিথ্যা তথ্যের কারণে শাস্তির মুখে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং মামলার সঠিক তদন্ত ও বিচার নিয়ে জনমনে প্রত্যাশা তৈরি হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ