বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সারাদেশ

বিভ্রান্তির সংবাদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, পেট্টোল-অকটেন সংকটে বালিয়াডাঙ্গীর মানুষ

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৫:৫৫ অপরাহ্ণ
বিভ্রান্তির সংবাদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, পেট্টোল-অকটেন সংকটে বালিয়াডাঙ্গীর মানুষ
বিভ্রান্তির সংবাদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, পেট্টোল-অকটেন সংকটে বালিয়াডাঙ্গীর মানুষ

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি, 
পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এর এজেন্ট ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জ্বালানী ব্যবসায়ী আশরাফ আলীকে জড়িয়ে একটি বিভ্রান্তির সংবাদ প্রচার করেছে একটি বেসরকারি টেলিভিশন ও কয়েকটি গণমাধ্যম। এর ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে দুই যুগের বেশি সময় ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসা প্রতিষ্ঠানটি। ডিপো থেকে জ্বালানি সরবরাহ সাময়িক ভাবে বন্ধ করার ফলে পেট্টোল ও অকটেন সংকটে পড়তে যাচ্ছে বালিয়াডাঙ্গী উপজেলার প্রায় দুই লাখ মানুষ।

(৫ যে) মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে জ্বালানী ব্যবসায়ী আশরাফ আলী ও তার ছেলে সুমন সাংবাদিকদের জানিয়েছেন, জেলা থেকে হুট করে এসে মূল ধারার কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি ডিজেল ক্রয় বিক্রয়ের ভুল তথ্য পরিবেশন করে সংবাদ প্রচার ও প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। জ্বালানী সংরবাহের পরিসংখ্যান ভুল ভাবে উপস্থাপন করার কারণে ডিপোতে ভুল বার্তা গেছে। এজন্য তাদেরকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে চরম ক্ষতি হয়েছে তাদের।

সংবাদ সম্মেলনে সুমন বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পদ্মা অয়েল কোম্পানির এজেন্ট হিসেবে এই এলাকায় জ্বালানি বিক্রি করে আসছেন। উপজেলার সিংহভাগ ডিজেল, পেট্টোল ও অকটেন তারাই বিক্রি করতেন। চলমান সংকটে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এপ্রিল মাসে ৮৭ হাজার ৫'শ লিটার ডিজেল কৃষকদের ফসল রক্ষায় ক্রয়-বিক্রয় করেছেন। এছাড়াও প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলে পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ৩ বার অকটেন ও পেট্টোল ক্রয় বিক্রয় করেছেন। কিন্তু গণমাধ্যমে ডিজেলের পরিসংখ্যানকে পেট্টোল-অকটেন দেখানোর চেষ্টা করতে গিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যার ফলে চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানটি।

'এছাড়াও নিজের মালিকানাধীন ট্রাককে অন্যজনের মালিকানা দেখানো, কাদের এন্টারপ্রাইজের মত চলমান একটি প্রতিষ্ঠানকে অস্তিত্বহীন বলে মিথ্যাকে প্রচার করে অপসাংবাদিকতা দেখিয়েছে গণমাধ্যমগুলো। এসব খবরের তীব্র প্রতিবাদ জানিয়ে বস্তনিষ্ঠ খবর প্রকাশের আহ্বান জানান আশরাফ আলীর ছেলে সুমন।

সংবাদ সম্মেলনের পর স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলায় দুটি ফিলিং ষ্টেশন এবং এজেন্ট আশরাফ আলীর মাধ্যমে সরবরাহকৃত ডিজেল-পেট্টোল ও অকটেন দিয়ে উপজেলা কৃষি কাজ ও গাড়ীগুলোর জ্বালানির চাহিদা পুরণ হয়। ফিলিং ষ্টেশনগুলোর চেয়ে সবচেয়ে বেশি চাহিদা পুরণ করেন এজেন্ট আশরাফ আলী। সংকটের সময় ডিজেল সরবরাহ করার ফলে কৃষকরা তাদের ফসল রক্ষা করতে সক্ষম হয়েছে।

সংবাদ সম্মেলনে সুমন আরও বলেন, গণমাধ্যমে আমার বক্তব্যগুলোকে কাটছাট করে উপস্থাপন করা হয়েছে। যা অপসাংবাদিকতার সামিল। আমরা গণমাধ্যমকে শ্রদ্ধা করি। তবে বস্তনিষ্ঠ সংবাদ প্রচারের অনুরোধ করেন তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।দেশ-বিদেশে অবস্থানরত ও তাহিরপুর উপজেলা এবং শ্রীপুর উত্তর ইউ...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪২ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের অন্তর্গত টুপকা...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়াসিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানী...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ঠাকু...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৩ অপরাহ্ণ