শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কয়রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কমিটি গঠন

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৬:০৩ পূর্বাহ্ণ
কয়রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কমিটি গঠন
কয়রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কমিটি গঠন

‎এসকে এম মহসিন রেজা
‎উপজেলা প্রতিনিধি (খুলনা)

‎কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। 
‎সোমবার (৪ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই কমিটি গঠন করা হয়। 
‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল করিমের সভাপতিতে এবং মেডিকেল অফিসার ডাক্তার ডাল্টনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ এমপি। 
‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কয়রা উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের সহযোগিতা বিদ্যমান অব্যবস্থাপনা দূর করা হবে। 
‎পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি সুবিধা চালু এবং আবাসন সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। 
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ জনাব শাহ আলম। 
‎জানা গেছে এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সংগ্রামী আমির এবং আসন্ন উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান এবং আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুজিত কুমার বৈদ্য। 
‎কমিটি গঠন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
‎এ সময় খুলনা ৬ আসনের মাননীয় সাংসদ মাওলানা আবুল কালাম আজাদ কে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম কে সদস্য সচিব করে ১৪ জন সদস্য বিশিষ্ট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেওয়া হয়। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ