বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সারাদেশ

ভাসুরের নির্যাতনে গৃহবধূ বাড়িছাড়া, থানায় মামলা

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৬:০১ পূর্বাহ্ণ
ভাসুরের নির্যাতনে গৃহবধূ বাড়িছাড়া, থানায় মামলা
ভাসুরের নির্যাতনে গৃহবধূ বাড়িছাড়া, থানায় মামলা

জামাল উদ্দিন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে ভাসুরের নির্যাতনে এক গৃহবধূ বাড়িছাড়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মনি আক্তার (৩২), স্বামী মো. সোহেল মিয়া জানান, তার স্বামী প্রবাসে থাকেন। তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করেন। শ্বশুরের সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে তার ভাসুর মো. শহীদ মিয়া (৪৮), পিতা মৃত সামছুদ্দিন, তাকে ঘরে থাকতে দিচ্ছেন না।

তিনি অভিযোগ করে বলেন, আমার ঘরের টিনের বেড়া কুপিয়ে জোরপূর্বক ঘরে ঢুকে আমাকে মারধর করে রাস্তার পাশের একটি দোকান পর্যন্ত নিয়ে যায়। প্রাণভয়ে দৌড়ে গিয়ে স্থানীয় স্বপন মিয়ার দোকানে আশ্রয় নিই। সেখানেও এসে আমাকে মারতে উদ্যত হয়। এছাড়া আমার বিরুদ্ধে মাদক ব্যবসার মিথ্যা অভিযোগও দেওয়া হয়েছে।

এলাকার দোকানদার স্বপন মিয়া বলেন, রোজার দিনে ইফতারের সময় দোকানে ছিলাম। হঠাৎ মনি আক্তারের চিৎকার শুনে দেখি শহীদ মিয়া লাঠি নিয়ে তাকে ধাওয়া করছে। তখন আমি তাকে আমার দোকানে আশ্রয় দিই।


স্থানীয় বাসিন্দা কাঞ্চন মিয়া বলেন, মনি আক্তারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। পারিবারিক বিরোধের কারণেই  হয়ত তাকে হয়রানি করা হচ্ছে। কিছুদিন আগে তার গালে মারধরের চিহ্ন নিয়ে আমার কাছে এসছিল, তার ভাসুর শহীদ মিয়া ও শহীদ মিয়ার ছেলে মারধর করেছে, এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।

জানা যায়, মনি আক্তার গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৩৭) করেন। পরবর্তীতে ১৪ মার্চ ২০২৬ তারিখে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৮৯, ৪২৭, ৩৫৪ ও ১১৪ ধারায় মো. শহীদ মিয়াসহ ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছিল। পরে তারা জামিনে মুক্ত হয়ে আবার ভুক্তভোগীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। মামলাটি বিচারাধীন রয়েছে। পুনরায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।দেশ-বিদেশে অবস্থানরত ও তাহিরপুর উপজেলা এবং শ্রীপুর উত্তর ইউ...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪২ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের অন্তর্গত টুপকা...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়াসিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানী...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ঠাকু...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৩ অপরাহ্ণ